শিরোনাম
সংবাদদাতা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : | ০৬:৫৭ পিএম, ২০২০-১২-১৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী মহিলা কলেজের প্রভাষক (অর্থনীতি) মোবাশ্বেরুল ইসলাম ওরফে
মমিনুল (৪৯) সড়ক দুর্ঘটনায় নিহত ও জাহাঙ্গীর আলম নামে মোটরসাইকেল চালক আহত হয়ে হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে পারিবারিক
কবরস্থানে প্রভাষক মমিনুলের মরদেহ দাফন সম্পন্ন হয়। তিনি মৃত আলীম উদ্দিন তহশীলদারের ছেলে ও ছাপড়হাটী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক মমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম সকালে মোটরসাইকেলযোগে বাড়ি
থেকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে গাইবান্ধা যচ্ছিলেন। উক্ত সময় হাশেমবাজারে পৌঁছিলে
বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রলির (কাঁকড়া) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে
মোটরসাইকেল চালক জাহাঙ্গীর ও তার পিঁছনে থাকা প্রভাষক মমিনুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে
উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেন। সেখানে প্রভাষক মমিনুলের অবস্থা আশঙ্কাজনক দেখা
দেয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited